ভারত থেকে দশ হাজার মেট্রিকটন চালবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে
ভারত থেকে দশ হাজার মেট্রিকটন চাল বহনকারী জাহাজ এমভি পিএইচইউ থানহ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। সংরক্ষিত চালের নমুনা পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং খালাসের প্রক্রিয়া দ্রুতই শুরু হবে।
মঙ্গলবার (১৫ এপ্রিল) সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২ মার্চ স্বাক্ষরিত উন্মুক্ত দরপত্র চুক্তির (প্যাকেজ-৮) আওতায় চালগুলো আনা হয়েছে।
চুক্তির আওতায়, ভারত থেকে পাঁচ লাখ মেট্রিকটন চাল আমদানি করা হবে। এখন পর্যন্ত তিন লাখ ৫৩ হাজার মেট্রিকটন চাল দেশে পৌঁছেছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে