Views Bangladesh Logo

পুরোনো বন্ধুকে স্বাগত জানাতে পেরে খুব আনন্দিত: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে ইউনূস

বাংলাদেশ সফররত মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে এক সংক্ষিপ্ত একান্ত বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার দুপুর ২টার দিকে সংক্ষিপ্ত সফরে ঢাকায় এসে পৌঁছান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।

অধ্যাপক ড. ইউনূস বলেন, পুরোনো বন্ধুকে ঢাকায় স্বাগত জানাতে পেরে তিনি ‘খুবই খুশি’।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, বৈঠককালে প্রধান উপদেষ্টা ছাত্র-নেতৃত্বাধীন বিপ্লব, ছাত্র ও জনগণের আত্মত্যাগ এবং বিগত সরকারের সংঘটিত হত্যাযজ্ঞ নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয় এবং এর নেতাদের সাথে তার দীর্ঘ সম্পর্ক নিয়েও কথা বলেন তিনি।

এ ছাড়াও দুই দেশের সরকার প্রধান তাদের ঘনিষ্ঠ বন্ধুত্বের নিদর্শন হিসেবে শাহজালাল বিমানবন্দর থেকে একই গাড়িতে চড়ে দ্বিপক্ষীয় বৈঠকের ভেন্যুতে গমন করেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ