Views Bangladesh Logo

পণ্যে ভ্যাট বাড়ানো হয়েছে অবিবেচকভাবে: ড. দেবপ্রিয়

 VB  Desk

ভিবি ডেস্ক

বিবেচকভাবে পণ্যে ভ্যাট বৃদ্ধি করা হয়েছে বলে মন্তব্য করেছেন সিপিডির সম্মাননীয় ফেলো ও শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ড. দেবপ্রিয় ভট্টাচার্য।

শনিবার (১৮ জানুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁও বিআইসিসিতে শ্বেতপত্র প্রণয়ন কমিটি ২০২৪-এর সিম্পোজিয়াম, অর্থনৈতিক ব্যবস্থাপনা, সংস্কার ও জাতীয় বাজেট নিয়ে এক আলোচনায় তিনি এই মন্তব্য করেন।

ড. দেবপ্রিয় বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের আমলে প্রাতিষ্ঠানিক ও প্রশাসনিক সেক্টর বেশি মনোযোগ পাচ্ছে; কিন্তু অর্থনৈতিক সংস্কারে কোনো মনোযোগ নেই।

প্রত্যক্ষ কর বাড়ানোর বিষয়ে কোনো গুরুত্ব দেওয়া হয়নি বলেও মন্তব্য করেন ড. দেবপ্রিয়।

এ সময় অর্থনীতিবিদ জাহিদ হোসেন বলেন, দেশের প্রবৃদ্ধি চলতি বছর ৪ শতাংশ হতে পারে। আর নতুন বাজেট ৮ লাখ কোটি টাকার বেশি করার সুযোগ নেই। কেননা আগামীতে অর্থনীতির সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে- নীতি,রাজনীতি ও প্রকৃতি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ