Views Bangladesh Logo

কারাগারে বন্দিদের ফেসবুক ব্যবহারের সুযোগ নেই: কারা অধিদপ্তর

 VB  Desk

ভিবি ডেস্ক

কারাগারের ভেতরে বন্দিদের ফেসবুক ব্যবহারের সুযোগ নেই বলে জানিয়েছে বাংলাদেশ কারা অধিদপ্তর। সোমবার (৩ ফেব্রুয়ারি) রাতে কারাগার বিভাগ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এমনটা জানানো হয়।

ফারুক খান নামের একটি ফেসবুক আইডি থেকে করা একটি পোস্টের স্ক্রিনশট ভাইরাল হওয়ার পর এই বিবৃতি জারি করা হয়।

ভাইরাল হওয়া পোস্টটি দেখে অনেকের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে যে, এটি কি সাবেক মন্ত্রী কর্নেল (অব.) ফারুক খান করেছেন? যিনি বর্তমানে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি আছেন।

এ বিষয়ে কারা অধিদপ্তরের বিবৃতিতে বলা হয়েছে, ‘কারাগারের ভিতর থেকে ফেসবুকে এই ধরনের প্রচার বা ফেসবুক চালানো সম্ভব নয় কারণ সেখানে কোনও বন্দীর মোবাইল ফোন ব্যবহার করার সুযোগ নেই। তাই সাবেক মন্ত্রী কর্নেল (অব.) ফারুক খান কারাগার থেকে ফেসবুক আইডি ব্যবহার করতে পারেন না।’

বিবৃতিতে আরও বলা হয়, ফারুক খান নামের আইডিটি অন্য কেউ বা তার আত্মীয়স্বজনরা ব্যবহার করছেন কি না তা কারা অধিদপ্তর জানে না।

বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীকে অনুরোধ জানিয়েছে কারা অধিদপ্তর।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ