Views Bangladesh Logo

২১ অক্টোবর পর্যন্ত ইউএস-বাংলার ঢাকা-রিয়াদ ফ্লাইট বাতিল

হুতিদের বারবার হামলার পর রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ থাকায় ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের সব ফ্লাইট ২১ অক্টোবর পর্যন্ত ২১ অক্টোবর পর্যন্ত ইউএস-বাংলার ঢাকা-রিয়াদ ফ্লাইট বাতিল করেছে ইউএস-বাংলা এয়ারলাইনস।

সোমবার (১২ অক্টোবর) বেসরকারি এই এয়ারলাইনসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঢাকা ও সৌদি আরবের রাজধানীর মধ্যে চলাচলকারী বিএস৩৮১ ও বিএস৩৮২ ফ্লাইট এই স্থগিতাদেশের আওতায় পড়বে।

বিমান সংস্থাটি জানায়, রিয়াদ বিমানবন্দর টানা বন্ধ থাকায় সাম্প্রতিক দিনগুলোতে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনায় বিঘ্ন ঘটছে। এ কারণেই ফ্লাইট স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইউএস-বাংলা জানিয়েছে, নতুন ফ্লাইট সূচি চূড়ান্ত হলে ক্ষতিগ্রস্ত যাত্রীদের তা জানানো হবে। এর আগ পর্যন্ত বাতিল হওয়া ফ্লাইটের টিকিটধারী যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

ফ্লাইটের অবস্থা, সময়সূচি পরিবর্তন ও বিকল্প ভ্রমণ ব্যবস্থার বিষয়ে জানতে যাত্রীদের এয়ারলাইনসটির বিক্রয় কাউন্টার অথবা নিজ নিজ ট্রাভেল এজেন্সির সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে যাত্রীদের ধৈর্য ও সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়েছে এয়ারলাইনসটি। বিস্তারিত জানতে ০৯৬১৩৭১৩৬০৫, ১৩৬০৫ অথবা +৮৮ ০১৭৭৭ ৭৭৭৮০০-৮০৬ নম্বরে যোগাযোগ করা যাবে।

গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইয়েমেন থেকে হুতিদের একের পর এক হামলার কারণে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বারবার বন্ধ ও পুনরায় চালু করা হয়েছে।

এই অচলাবস্থায় বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যকার আকাশপথে যোগাযোগ ব্যাহত হচ্ছে। ফলে দুই দেশের মধ্যে যাতায়াতকারী যাত্রীদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ