ঢাকায় শেষ অফিস করেছেন ইউএসএআইডি কর্মকর্তারা
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের নির্দেশনা অনুযায়ী ঢাকায় বন্ধ হচ্ছে এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের (ইউএসএআইডি) কাজ। এ জন্য ঢাকার পাট চুকিয়ে ফেলেছেন যুক্তরাষ্ট্রের উন্নয়ন সহযোগী এই প্রতিষ্ঠান। সে হিসেবে বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) সংস্থাটিতে কর্মরত ৬০-৭০ কর্মকর্তা শেষ অফিস করেছেন।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবারের মধ্যে বিশ্বের বিভিন্ন দেশ থেকেই সংস্থাটির কর্মকর্তারা দেশে ফিরছেন। গত ২০ জানুয়ারি ক্ষমতায় বসার পর পরই বিশ্বব্যাপী ইউএসএআইডির তহবিল স্থগিত করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
নতুন প্রশাসন সংস্থাটিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের সঙ্গে একীভূত করছে। ইতোমধ্যে ওয়াশিংটনে ইউএসএআইডির প্রধান কার্যালয়ে না যেতে কর্মীদের নির্দেশ দেয়া হয়েছে। বন্ধ করে দেয়া হয়েছে সংস্থার ওয়েবসাইটও।
গতকাল শেষ কর্মদিবস উপলক্ষে ঢাকা কার্যালয়ে আবেগঘন পরিবেশ তৈরি হয়। দীর্ঘদিন স্থানীয়দের সঙ্গে কাজ করায় বন্ধন তৈরি হয়েছিল। একই সঙ্গে তহবিল বন্ধ করে দেয়ায় সংস্থায় কাজ করা ২৫০ থেকে ৩০০ বাংলাদেশি কর্মকর্তার মধ্যে অনিশ্চয়তা কাজ করছে।
ঢাকার কর্মকর্তাদের পরিচয়পত্র (আইডি) এরই মধ্যে অকার্যকর করা হয়েছে। তাদের চাকরি থাকবে কিনা, নতুন করে কোথায় চাকরি করবেন, ঢাকায় কার্যক্রম ভবিষ্যতে চালালেও খরচ যে কমিয়ে আনা হবে, তা নিয়ে সবার মধ্যে উদ্বেগ দেখা যায়।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে