Views Bangladesh Logo

গাজায় যুদ্ধ বন্ধ না করলে যুক্তরাষ্ট্রকে 'কঠিন আঘাত' করা হবে: ইরান

 VB  Desk

ভিবি ডেস্ক

ইরানের প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ রেজা আশতিয়ানি বলেছেন, গাজায় যুদ্ধবিরতি বাস্তবায়ন করা না হলে যুক্তরাষ্ট্রকে ‘কঠিন আঘাত’ করা হবে। ইরানের রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদমাধ্যমের খবর। এরইমধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেন না যায় সে জন্য গত তিন দিন ধরে মধ্যপ্রাচ্য চষে বেড়াচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন।

রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় ব্রিগেডিয়ার জেনারেল আশতিয়ানি লেখেন, আমেরিকানদের প্রতি আমাদের পরামর্শ হলো, অবিলম্বে গাজায় যুদ্ধ বন্ধ করুন এবং যুদ্ধবিরতি বাস্তবায়ন করুন। অন্যথায় তাদের ওপর কঠোর আঘাত হানা হবে।

সোমবার জাতিসংঘের সাহায্য সংস্থাগুলোর যুদ্ধ বন্ধের আহ্বানকে উপেক্ষা করে গাজায় হামলা চালিয়েছে ইসরায়েল। এ যুদ্ধে বেসামরিক মানুষের মৃত্যু নিয়ে কথা বলে আসছে সংস্থাগুলো। ঘনবসতিপূর্ণ গাজায় ইসরায়েলি বাহিনী বাড়ি বাড়ি গিয়ে হামলা চালাচ্ছে বলে খবর মিলছে। যুদ্ধে প্রাণ বাঁচাতে দেড় লাখ মানুষ এ অঞ্চলের অন্যান্য অংশে ছুটে বেড়াচ্ছেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ