Views Bangladesh Logo

ভিসার মেয়াদ পেরিয়ে যুক্তরাষ্ট্রে থাকলে স্থায়ী নিষেধাজ্ঞা: মার্কিন দূতাবাস

যুক্তরাষ্ট্রে ভিসা বা অবস্থানের অনুমোদিত মেয়াদ অতিক্রম করে অবস্থান করলে বহিষ্কারের পাশাপাশি ভবিষ্যতে দেশটিতে প্রবেশের ওপর স্থায়ী নিষেধাজ্ঞার মুখে পড়তে পারেন বিদেশিরা। এ বিষয়ে সতর্ক করেছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস।

শনিবার (২১ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ সতর্কবার্তা জানায় দূতাবাস।

পোস্টে বলা হয়, যুক্তরাষ্ট্রে অবস্থানের জন্য নির্ধারিত অনুমোদিত সময়সীমা শেষ হওয়ার পরও কেউ সেখানে অবস্থান করলে তাকে দেশটি থেকে বহিষ্কার করা হতে পারে। এ ছাড়া ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে স্থায়ী নিষেধাজ্ঞার ঝুঁকিও তৈরি হতে পারে।

দূতাবাসের এ বার্তার মাধ্যমে যুক্তরাষ্ট্রে অবস্থানরত বিদেশি নাগরিকদের অনুমোদিত সময়সীমা মেনে চলার বিষয়ে সতর্ক করা হয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ