Views Bangladesh Logo

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক

ঢাকায় নিযুক্ত পাঁচ দেশের কূটনীতিকের সঙ্গে পৃথক বৈঠক করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসব বৈঠক অনুষ্ঠিত হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

বৈঠকে অংশ নেন ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন, যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার এবং চীনা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ড. লিউ ইউইন।

বৈঠক শেষে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন সাংবাদিকদের জানান, যুক্তরাষ্ট্রের থ্যাংকসগিভিং ডে উপলক্ষে শুভেচ্ছা বিনিময় করতে তিনি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ সময় দুই দেশের সুসম্পর্ক নিয়েও আলোচনা হয়েছে।

অন্যদিকে, যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক জানান, বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাজ্যের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা হয়েছে।

তবে ভারতের হাইকমিশনার, ইইউর রাষ্ট্রদূত ও চীনা দূতাবাসের প্রতিনিধির সঙ্গে বৈঠকের আলোচ্য বিষয় সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ