Views Bangladesh Logo

ইসরায়েলের কাছে ৭.৪ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি করবে যুক্তরাষ্ট্র

 VB  Desk

ভিবি ডেস্ক

সরায়েলের কাছে ৭.৪ বিলিয়ন ডলারের বেশি বোমা, ক্ষেপণাস্ত্র এবং অস্ত্র সরঞ্জাম বিক্রির অনুমোদন ঘোষণা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র, যা গাজা যুদ্ধের সময় আমেরিকান তৈরি অস্ত্রগুলোকে ধ্বংসাত্মক প্রভাব ফেলেছে।

মার্কিন প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতা সংস্থা (ডিএসসিএ) জানায়, শুক্রবার (৭ ফেব্রুয়ারি) ৬. ৭৫ বিলিয়ন ডলারের বোমা, গাইড কিট ও ফিউজ এবং ৬৬০ মিলিয়ন ডলারের হেলফায়ার মিসাইল বিক্রির অনুমোদনপত্রে স্বাক্ষর করেছে স্টেট ডিপার্টমেন্ট।

বোমা ও ক্ষেপণাস্ত্র বিক্রির এই লেনদেনগুলোতে কংগ্রেসের অনুমোদন নিতে হবে। তবে মধ্যপ্রাচ্যে ওয়াশিংটনের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্রকে অস্ত্র সরবরাহে বাধা দেয়ার সম্ভাবনা কম।

বিবৃতিতে ডিএসসিএ বলেছে, বোমার প্রস্তাবিত বিক্রি ‘বর্তমান এবং ভবিষ্যতের হুমকি মোকাবেলায় ইসরায়েলের সক্ষমতা উন্নত, তার স্বদেশ প্রতিরক্ষাকে শক্তিশালী এবং আঞ্চলিক হুমকির বিরুদ্ধে প্রতিরোধক হিসেবে’ কাজ করবে। আর ক্ষেপণাস্ত্র বিক্রি ‘ইসরায়েলের সীমানা, গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং জনসংখ্যা কেন্দ্রগুলো রক্ষায় ইসরায়েলি বিমান বাহিনীর সক্ষমতা এবং বর্তমান ও ভবিষ্যতের হুমকি মোকাবেলায় ইসরায়েলের সক্ষমতা’ উন্নত করবে।

ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাসের অভূতপূর্ব প্রতিরোধ অভিযানের প্রতিক্রিয়ায় ২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় হামাসের বিরুদ্ধে বিশাল ধ্বংসাত্মক আক্রমণ শুরু করে ইসরায়েল।

গত মাসে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় মারাত্মক এ যুদ্ধ থেমেছে। এরপর থেকে হামাসের হাতে আটক ইসরায়েলি জিম্মিদের বিনিময়ে মুক্তি পাচ্ছেন ফিলিস্তিনি বন্দিরা৷

যুদ্ধটি ভূমধ্যসাগরের সংকীর্ণ উপকূলীয় অঞ্চল অবরুদ্ধে গাজা উপত্যকার বেশিরভাগ অংশ ধ্বংস করেছে, বাস্তুচ্যুত হয়েছে বেশিরভাগ জনসংখ্যাও। গাজার ২৩ লাখ মানুষের প্রায় ১৯ লাখই ইসরায়েলি হামলায় উদ্বাস্তু হয়েছেন। তাঁদের প্রায় ৮০ শতাংশ শীত থেকে রক্ষা পেতে প্রয়োজনীয় জামাকাপড় কিংবা সুরক্ষা ছাড়া অস্থায়ী আশ্রয়কেন্দ্রে জীবন কাটাতে বাধ্য হচ্ছেন।

গাজার ধ্বংসস্তুপের নিচে মরদেহ উদ্ধারও এখন চলছে। এ পর্যন্ত যুদ্ধে নিহত ফিলিস্তিনির সংখ্যা ৬১ হাজার ৭০৯ জন। আহত অন্তত এক লাখ ১০ হাজার জন।

বেসামরিক মৃত্যুর বিষয়ে উদ্বেগের প্রতিক্রিয়া হিসাবে ইসরায়েলে দুই হাজার পাউন্ড বোমার চালান অবরুদ্ধ আটকেছিল তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন, যা সর্বশেষ প্রস্তাবিত বিক্রির চেয়েও বড়। তবে তার উত্তরসূরি ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে ফিরে আসার পরে চালানটিকে অনুমোদন করেছিলেন বলে জানা গেছে।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ