Views Bangladesh Logo

ভিসা নিষেধাজ্ঞায় সহিংসতা ঘটনার পর্যালোচনা করবে যুক্তরাষ্ট্র

 VB  Desk

ভিবি ডেস্ক

‘ভিসা নিষেধাজ্ঞার জন্য আমরা সমস্ত সহিংস ঘটনার পর্যালোচনা করব। ২৮শে অক্টোবর ঢাকায় যে রাজনৈতিক সহিংসতা সংঘটিত হয়েছে যুক্তরাষ্ট্র তার নিন্দা জানায়। আমরা সব পক্ষকে শান্তি ও সংযমের আহ্বান জানাই।’  আজ শনিবার (২৮ অক্টোবর) ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, ‘২৮শে অক্টোবর ঢাকায় যে রাজনৈতিক সহিংসতা সংঘটিত হয়েছে যুক্তরাষ্ট্র তার নিন্দা জানায়। একজন পুলিশ কর্মকর্তা, একজন রাজনৈতিক কর্মী হত্যা এবং একটি হাসপাতাল পোড়ানোর ঘটনা অগ্রহণযোগ্য। সাংবাদিকসহ বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতাও তেমনই। আমরা সব পক্ষকে শান্তি ও সংযমের আহ্বান জানাই। সম্ভাব্য ভিসা নিষেধাজ্ঞার জন্য আমরা সমস্ত সহিংস ঘটনার পর্যালোচনা করব।’

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ