বাংলাদেশে শিশুদের জন্য ২ কোটি ১৯ লাখ হাম-রুবেলা টিকা দিচ্ছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্র বাংলাদেশের শিশুদের জন্য ২ কোটি ১৯ লাখের বেশি হাম-রুবেলার জরুরি টিকা সরবরাহ করবে। বুধবার (১৫ এপ্রিল) ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস এ তথ্য জানিয়েছে।
দূতাবাস জানায়, ইউনিসেফ-এর মাধ্যমে বাংলাদেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়কে এই কর্মসূচিতে সহায়তা করছে যুক্তরাষ্ট্র। এই উদ্যোগের আওতায় সরবরাহ করা টিকাগুলোর মাধ্যমে পাঁচ বছরের কম বয়সী প্রায় ১ কোটি ২০ লাখ শিশু সুরক্ষার আওতায় আসবে।
মার্কিন দূতাবাস আরও জানায়, এ উদ্যোগটি আমেরিকা ফার্স্ট গ্লোবাল হেলথ স্ট্র্যাটেজি-এর অংশ হিসেবে নেওয়া হয়েছে। বিদেশে সংক্রামক রোগের বিস্তার রোধ করা গেলে তা যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের জন্যই নিরাপত্তা নিশ্চিত করে। একই সঙ্গে এটি বৈশ্বিক স্বাস্থ্যব্যবস্থাকে আরও শক্তিশালী করতে সহায়তা করবে এবং জনগণকে বিভিন্ন সংক্রামক রোগ থেকে সুরক্ষা দেবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে