Views Bangladesh Logo

বাংলাদেশ থেকে রোহিঙ্গা শরণার্থী নেবে যুক্তরাষ্ট্র

 VB  Desk

ভিবি ডেস্ক

রোহিঙ্গা শরণার্থী পরিস্থিতি মোকাবেলায় আগামী বছর বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে রোহিঙ্গা শরণার্থী নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র। ২০২৪ সালে ইউনাইটেড স্টেটস রিফিউজি অ্যাডমিশন প্রোগ্রামের (ইইউআরএপি) মাধ্যমে রোহিঙ্গা শরণার্থীদের নেবে ওয়াশিংটন।

শুক্রবার (১৫ ডিসেম্বর) শরণার্থীবিষয়ক বৈশ্বিক রিফিউজি ফোরামে এই ঘোষণা দেয় মার্কিন স্টেট ডিপার্টমেন্ট।

এ ব্যাপারে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, রোহিঙ্গা পুনর্বাসন সম্প্রসারণে যুক্তরাষ্ট্র নিরপেক্ষ তৃতীয় পক্ষের দেশগুলোকেও আশ্রয় দিতে উৎসাহিত করবে। এ ছাড়াও অন্যান্য দেশকে রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দেওয়ার বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণে উৎসাহিত করতে নিজেদের অভিজ্ঞতা ব্যবহার করার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র।

এ ছাড়াও মার্কিন ঘোষণায় বলা হয়েছে, দেশটির ইউএস ওয়েলকাম কর্পস অ্যাট ওয়ার্ক লেবার মোবিলিটি প্রোগ্রামের আওতায় রোহিঙ্গা শরণার্থীদের যুক্তরাষ্ট্রে কর্মসংস্থান নিশ্চিতের দিকে মনোনিবেশ করবে অঙ্গরাজ্যগুলো।

ঘোষণায় আরও বলা হয়েছে, স্বাগতিক দেশে রোহিঙ্গারা যাতে সহজে খাপ খাইয়ে নিতে পারে, সেই লক্ষ্যে তাদের শিক্ষা ও অন্যান্য কারিগরি প্রশিক্ষণ দেওয়া হবে। যাতে তারা নির্দিষ্ট কোনো একটি দক্ষতা অর্জন করতে পারে।

কারিগরি প্রশিক্ষণের পাশাপাশি আনুষ্ঠানিকভাবে দক্ষতা সার্টিফিকেট রোহিঙ্গা শরণার্থীদের প্রদান করা যায়, এমন প্রোগ্রামগুলোকে বাড়ানোর বিষয়েও প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ