Views Bangladesh Logo

বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র: রাষ্ট্রদূত

বাংলাদেশের বর্তমান সরকারকে স্বাগত জানিয়ে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন জানিয়েছেন, সড়ক নিরাপত্তা, আধুনিক পরিবহন ব্যবস্থা ও টেকসই অবকাঠামো উন্নয়নে যুক্তরাষ্ট্রের সহযোগিতা অব্যাহত থাকবে। পাশাপাশি বিনিয়োগ বৃদ্ধি এবং প্রযুক্তিগত জ্ঞান বিনিময়ের মাধ্যমে দেশের যোগাযোগ খাতকে আরও এগিয়ে নিতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

রোববার সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলমের সঙ্গে রাষ্ট্রদূত ক্রিস্টেনসেনের সাক্ষাতে এ কথা জানানো হয়। সাক্ষাতে সড়ক, রেল ও নৌ যোগাযোগ খাতের চলমান উন্নয়ন কার্যক্রম এবং ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

সড়কমন্ত্রী শেখ রবিউল আলম বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের যোগাযোগ ব্যবস্থাকে আধুনিক, নিরাপদ ও টেকসই করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।’ তিনি এ খাতে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য বিনিয়োগ ও প্রযুক্তিগত সহায়তার বিষয়েও আশাবাদ ব্যক্ত করেন। সাক্ষাতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হকও উপস্থিত ছিলেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ