Views Bangladesh Logo

পারস্পরিক স্বার্থকে এগিয়ে নিতে বাংলাদেশের সাথে কাজ করার বার্তা হাসের

 VB  Desk

ভিবি ডেস্ক

মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বলেছেন, আগামী দিনে বাণিজ্য, জলবায়ু পরিবর্তন এবং রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে ওয়াশিংটন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে দায়িত্ব নেওয়ার পর বুধবার (১৭ জানুয়ারি) নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী ডা. হাছান মাহমুদের সাথে সাক্ষাৎ করতে আসেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ মন্তব্য করেন।

তিনি আরও বলেন, ‘আগামী মাসগুলোতে আমাদের পারস্পরিক স্বার্থকে এগিয়ে নিতে বাংলাদেশের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য আমি উন্মুখ হয়ে আছি।’

রাষ্ট্রদূত বলেন, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ কীভাবে ভবিষ্যতে একসঙ্গে কাজ করবে সে বিষয়ে নতুন মন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে।

পিটার হাস বলেন, ‘আমরা বাংলাদেশ-মার্কিন সম্পর্কের ভবিষ্যত এবং ব্যবসার সুযোগ বাড়ানো ও রোহিঙ্গাদের মতো পারস্পরিক গুরুত্বপূর্ণ ইস্যুতে কীভাবে একসঙ্গে কাজ করব সে বিষয়ে কথা বলেছি।’

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ