৫ আগস্টে জারিকৃত ভ্রমণ সতর্কতা বহাল রেখেছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রনাগরিকদের ভ্রমণের ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ ২১ দেশের তালিকায় এখনও বহাল রয়েছে বাংলাদেশ।
গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের দিন মার্কিন নাগরিকদের ভ্রমণের ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় বাংলাদেশকে যুক্ত করা হয়।
আজ বুধবার আমেরিকার পররাষ্ট্র দপ্তরের এক্স হ্যান্ডেলে আবার বার্তাটি প্রকাশ করা হয়।
এতে বাংলাদেশসহ ২১টি দেশের ক্ষেত্রে চতুর্থ পর্যায়ের ভ্রমণ সতর্কতা জারির কথা জানানো হয়েছে। এটিই আমেরিকার সর্বোচ্চ পর্যায়ের ভ্রমণ সতর্কতা। মার্কিন নাগরিকদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই দেশগুলো ভ্রমণ না করতে পরামর্শ দেওয়া হয়েছে।
তালিকার বাকি দেশগুলো--দেশগুলো হচ্ছে আফগানিস্তান, বেলারুশ, বুরনিকা ফাসো, মিয়ানমার, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক, হাইতি, ইরান, ইরাক, লেবানন, লিবিয়া, মালি, উত্তর কোরিয়া, রাশিয়া, সোমালিয়া, দক্ষিণ সুদান, সুদান, সিরিয়া, ইউক্রেন, ভেনেজুয়েলা এবং ইয়েমেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে