৮৮৬ বিলিয়ন ডলারের মার্কিন প্রতিরক্ষা বাজেটের খসড়ায় অনুমোদন
২০২৪ অর্থবছরের প্রতিরক্ষা বাজেটের খসড়ায় অনুমোদন দিয়েছে মার্কিন সিনেট। ব্যয় হিসেবে বাজেটে বরাদ্দ দেওয়া হয়েছে ৮৮৬ বিলিয়ন ডলার।
এএফপি জানিয়েছে, বাজেট অনুমোদন সংক্রান্ত ভোটাভুটিতে কংগ্রেসের উচ্চকক্ষে বা সিনেটে ভোট দিয়েছেন মোট ৬২ জন। ব্যয় অনুমোদনের বিপক্ষে অবস্থান ছিল ১০ জনের। সিনেটে অনুমোদন পাওয়ায় ৩ হাজার পৃষ্ঠার খসড়াটি আইনসভায় পাঠানো হবে।
প্রস্তাবিত বাজেটে ইউক্রেনের জন্য আর্থিক সহায়তা বাবদ ৩০০ মিলিয়ন ডলার বরাদ্দ দেওয়া হয়েছে। এ ছাড়াও ২০২৫ অর্থবছরকে সামনে রেখে আরও ৩০০ মিলিয়ন ডলার বরাদ্দ দেওয়া হবে বলেও জানা গেছে৷
সামগ্রিকভাবে এবারের প্রতিরক্ষা বাজেটে বরাদ্দ গত বছরের তুলনায় ৩ শতাংশ বেশি।
আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে আরও জানা গেছে, প্রস্তাবিত বাজেট অনুমোদনের জন্য মার্কিন কংগ্রেসের উভয় কক্ষে পাঠানো হবে। সর্বশেষ নথিতে স্বাক্ষরের জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে পাঠানো হবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে