বিএনপিকে অভিনন্দন জানালেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নির্বাচনী বিজয়ে দলের চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। একই সঙ্গে নতুন নির্বাচিত সরকারের সঙ্গে একযোগে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় মার্কো রুবিও বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং এর নেতা তারেক রহমানসহ বাংলাদেশের জনগণকে অভিনন্দন। আঞ্চলিক সমৃদ্ধি ও নিরাপত্তা অগ্রযাত্রায় নতুন নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে যুক্তরাষ্ট্র আগ্রহী।”
তার এই বার্তায় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে। পাশাপাশি দুই দেশের অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক লক্ষ্য অর্জনে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির কথাও উল্লেখ করা হয়েছে।
বিশ্লেষকরা মনে করছেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর এই অভিনন্দন বার্তা বাংলাদেশের নতুন সরকারের প্রতি ওয়াশিংটনের ইতিবাচক মনোভাবেরই প্রতিফলন। একই সঙ্গে এটি দক্ষিণ এশিয়ায় স্থিতিশীলতা, নিরাপত্তা এবং অর্থনৈতিক উন্নয়নে যুক্তরাষ্ট্রের কৌশলগত আগ্রহের ইঙ্গিত বহন করে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে