গাজায় গণহত্যা, বাইডেনের বিরুদ্ধে মামলা
গাজায় গণহত্যা বন্ধে ব্যর্থতার দায়ে এবং হামলায় উস্কানি দেওয়ার অভিযোগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এই মামলায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এবং প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনকেও আসামি করা হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদন সূত্রে এই তথ্য জানা যায়।
গতকাল সোমবার (১৩ নভেম্বর) ক্যালফোর্নিয়ার ফেডারেল আদালতে এই মামলা দায়ের করেছে নিউইয়র্ক ভিত্তিক নাগরিক স্বাধীনতা গ্রুপ সেন্টার ফর কনস্টিউশনাল রাইটস (সিসিআর) নামের একটি সংস্থা। গাজায় গণহত্যা এবং এই ভয়াবহ হামলায় উস্কানিমূলক মদদ দেওয়ার অভিযোগে এই মামলাটি করেছে সংস্থাটি।
গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। এতে ইসরায়েলের প্রায় ১ হাজার ৪০০ জন নিহত হয়েছে বলে দাবি তেল আবিবের । এরপর থেকে গাজায় প্রতিশোধমূলক হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। এতে এখন পর্যন্ত ১১ হাজার ২০০ জনেরও বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন, যার মধ্যে প্রায় অর্ধেকই শিশু। এ সংঘাতে ইসরায়েলকে অস্ত্র-গোলাবারুদ দিয়ে সহায়তা করছে যুক্তরাষ্ট্র।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে