Views Bangladesh Logo

লালবাগ কেল্লা পরিদর্শন করলেন মার্কিন প্যাসিফিক ফ্লিট কমান্ডার

তিন দিনের বাংলাদেশ সফরের শেষ দিনে যুক্তরাষ্ট্রের প্যাসিফিক ফ্লিটের কমান্ডার অ্যাডমিরাল স্টিভ কেলার ঢাকার ঐতিহাসিক লালবাগ কেল্লা পরিদর্শন করেছেন। বৃহস্পতিবার ঢাকায় মার্কিন দূতাবাস এক বার্তায় এ তথ্য জানিয়েছে।

দূতাবাস জানায়, পরিদর্শনের সময় অ্যাডমিরাল কেলার পুনরুদ্ধার করা হাম্মামখানা ঘুরে দেখেন এবং বাংলাদেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে যুক্তরাষ্ট্রের সহায়তা ও দূতাবাসের অবদান সম্পর্কে অবহিত হন।

অ্যাডমিরাল স্টিভ কেলার গত মঙ্গলবার তিন দিনের সফরে ঢাকায় আসেন। তাঁর এ সফরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ