তিন দিনের সফরে কাল ঢাকায় আসছেন মার্কিন প্যাসিফিক ফ্লিট কমান্ডার
মার্কিন যুক্তরাষ্ট্রের প্যাসিফিক ফ্লিটের কমান্ডার অ্যাডমিরাল স্টিভ কেলার তিন দিনের সরকারি সফরে মঙ্গলবার (৪ আগস্ট) বাংলাদেশে আসছেন।
সোমবার (৩ আগস্ট) ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের ভারপ্রাপ্ত মুখপাত্র মারা বার্ড এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, সফরকালে অ্যাডমিরাল স্টিভ কেলার বাংলাদেশের জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। এসব বৈঠকে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের দীর্ঘদিনের প্রতিরক্ষা অংশীদারত্ব আরও জোরদার করার বিষয় নিয়ে আলোচনা হবে।
এছাড়া সামুদ্রিক নিরাপত্তা, মানবিক সহায়তা, দুর্যোগ মোকাবিলা এবং পেশাগত সামরিক শিক্ষায় দুই দেশের সহযোগিতা সম্প্রসারণের সম্ভাবনাও বৈঠকের আলোচ্যসূচিতে থাকবে।
মতামত দিন