নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করছে না যুক্তরাষ্ট্র: মিলার
যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন , ‘আজ আমি নতুন করে কোনো নিষেধাজ্ঞার ঘোষণা দিচ্ছি না। নিষেধাজ্ঞা দেওয়ার আগে আমরা সে বিষয়ে কোনো পর্যালোচনা করি না।’ স্থানীয় সময় বুধবার (১৩ ডিসেম্বর) মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে সংবাদিকদের করা প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে আবারও আলোচিত হয়েছে বাংলাদেশ ইস্যু। বিশেষ করে আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠেয় নির্বাচনের আগে যুক্তরাষ্ট্র কোনো ধরনের নতুন নিষেধাজ্ঞা আরোপ করবে কি-না? এ ছাড়াও চলমান নানা সমস্যার বিষয়গুলো নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান পরিষ্কার করেছেন দেশটির পররাষ্ট্র দপ্তর।
জবাবে ম্যাথিউ মিলার বলেন, ‘আজ আমি নতুন করে কোনো নিষেধাজ্ঞার ঘোষণা দিচ্ছি না।’
তিনি আরও বলেন, কোনো নিষেধাজ্ঞা দেওয়ার আগে আমরা সে বিষয়ে কোনো পর্যালোচনা করি না। এটি আমাদের দীর্ঘদিনের চর্চা।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে