Views Bangladesh Logo

বাংলাদেশের কৃষিখাতে বাণিজ্য আরও সুদৃঢ় করতে চায় যুক্তরাষ্ট্র: রাষ্ট্রদূত

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন কৃষিখাতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের আমদানি-রপ্তানি বাণিজ্য আরও সুদৃঢ় করতে আগ্রহী বলে জানিয়েছেন।

সোমবার (২ মার্চ) সচিবালয়ে কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদের সঙ্গে এক সাক্ষাতে রাষ্ট্রদূত এই আগ্রহ প্রকাশ করেন। সাক্ষাৎকালে কৃষি, প্রাণিসম্পদ এবং পারস্পরিক বাণিজ্য বিষয়ক আলোচনাও হয়েছে।

কৃষিমন্ত্রী রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের দীর্ঘ সময়ের বন্ধু ও উন্নয়ন অংশীদার। বাংলাদেশের কৃষি-নির্ভর অর্থনীতিকে আরও বেগবান করতে মার্কিন কৃষি প্রযুক্তি এবং সহযোগিতা স্বাগত জানায়।

রাষ্ট্রদূত নবনিযুক্ত মন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে বলেন, তার দেশ কৃষিখাতে বাণিজ্য আরও সম্প্রসারণে কাজ করতে আগ্রহী। কৃষিমন্ত্রীও এ বিষয়ে সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন।

সাক্ষাতে কৃষি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ