Views Bangladesh Logo

বাংলাদেশকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাল যুক্তরাষ্ট্র

বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছে যুক্তরাষ্ট্র। সেইসঙ্গে একটি উজ্জ্বল ও গণতান্ত্রিক ভবিষ্যতের পথে বাংলাদেশের অগ্রযাত্রায় সমর্থনের কথাও পুনর্ব্যক্ত করেছে দেশটি।

বুধবার (২৬ মার্চ) এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এ শুভেচ্ছা জানান।

মার্কো রুবিও বলেন, ‘বাংলাদেশ এই বিশেষ দিনটি উদযাপন করছে—এ উপলক্ষে আমি দেশটির জনগণের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানাই এবং আমাদের দুই দেশকে আরও নিরাপদ, শক্তিশালী ও সমৃদ্ধ করতে একসঙ্গে কাজ করার বিষয়ে যুক্তরাষ্ট্রের অঙ্গীকার পুনর্ব্যক্ত করছি।’

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের জনগণকে স্বাধীনতা দিবসের অভিনন্দন জানিয়ে বলেন, দেশের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ সময়ে এবারের উদযাপন অনুষ্ঠিত হচ্ছে। তিনি উল্লেখ করেন, সাম্প্রতিক নির্বাচনের পর বাংলাদেশ তার ইতিহাসে একটি নতুন অধ্যায়ে প্রবেশ করেছে। এই প্রেক্ষাপটে স্বাধীনতা দিবস উদযাপন বিশেষ তাৎপর্য বহন করছে বলেও মন্তব্য করেন তিনি।

বিবৃতিতে আরও বলা হয়, ইন্দো-প্যাসিফিক অঞ্চলে অর্থনৈতিক উন্নয়ন এবং আঞ্চলিক নিরাপত্তা জোরদারে বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব অব্যাহত রাখতে আগ্রহী যুক্তরাষ্ট্র।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ