Views Bangladesh Logo

দিনেশ ত্রিভেদীকে মার্কিন বিশেষ দূতের শুভেচ্ছা

বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দিনেশ ত্রিভেদীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় সার্জিও গোর ভারতের নতুন হাইকমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করায় দিনেশ ত্রিভেদীকে শুভকামনা জানান।

বার্তায় সার্জিও গোর বলেন, ‘বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করায় হাইকমিশনার দিনেশ ত্রিবেদীকে আন্তরিক শুভেচ্ছা জানাই এবং তার সাফল্য কামনা করছি। দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন বিশেষ দূত হিসেবে তাঁর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অপেক্ষায় রইলাম।’

এক্স পোস্টে দুই কূটনীতিকের একটি করমর্দনরত ছবিও প্রকাশ করা হয়।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ