Views Bangladesh Logo

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরও উপস্থিত ছিলেন।

মঙ্গলবার (২৫ আগস্ট) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। তবে বৈঠক শেষে আলোচনার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য বা বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হতে পারে। দুই দেশের মধ্যে চলমান সহযোগিতা আরও জোরদার করার বিষয়টিও আলোচনায় স্থান পেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এ ছাড়া আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ইস্যু এবং ভবিষ্যতে দুই দেশের সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণ নিয়েও মতবিনিময় হয়ে থাকতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট একটি সূত্র।

তবে বৈঠকে ঠিক কোন কোন বিষয়ে আলোচনা হয়েছে, সে বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় বা মার্কিন দূতাবাসের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।

বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এবং ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন উপস্থিত ছিলেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ