Views Bangladesh Logo

বরিশালের মালাই চপ ও ছানার জিলাপিতে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

 VB  Desk

ভিবি ডেস্ক

বরিশালের ঐতিহ্যবাহী মিষ্টির স্বাদে আপ্লুত হয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।

সোমবার (১০ আগস্ট) ঢাকায় মার্কিন দূতাবাসের অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।

পোস্টে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন তাঁর অভিজ্ঞতা জানিয়ে বলেন, “ঐতিহ্যবাহী ‘সকাল সন্ধ্যা মিষ্টান্ন ভাণ্ডার’-এর রসগোল্লা, মালাই চপ এবং ছানার জিলাপি সত্যিই অসাধারণ সুস্বাদু!”

এ সময় তিনি কৌতুহল প্রকাশ করে বাংলাদেশিদের কাছে জানতে চান—রসগোল্লা, মালাই চপ নাকি ছানার জিলাপি, তাদের পছন্দের মিষ্টি কোনটি?

এর আগে রবিবার ঝালকাঠির ভিমরুলী গ্রামের বিখ্যাত ভাসমান পেয়ারা বাজার পরিদর্শন করেন মার্কিন রাষ্ট্রদূত। ভ্রমণকালে তিনি স্থানীয় পেয়ারা চাষি ও বাগান মালিকদের সাথে কথা বলেন।

বরিশাল ও ঝালকাঠি ভ্রমণের বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন লেখেন, ‘নৌকা ভ্রমণ করে বরিশালের নৈসর্গিক জলপথ ঘুরে দেখা সত্যিই চমৎকার একটি অভিজ্ঞতা!’

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ