Views Bangladesh Logo

নির্বাচনকালীন নিরাপত্তা বিষয়ে মার্কিন রাষ্ট্রদূতকে অবহিত করল সরকার

 VB  Desk

ভিবি ডেস্ক

আসন্ন ১৩তম জাতীয় সংসদ নির্বাচন ও জাতীয় গণভোটের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনকে বিস্তারিতভাবে অবহিত করা হয়েছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে বৈঠকে নির্বাচনকালীন নিরাপত্তা নিয়ে আলোচনা করেন মার্কিন রাষ্ট্রদূত।

বৈঠকে নির্বাচনকে শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগ তুলে ধরা হয়।

ঢাকাস্থ মার্কিন দূতাবাস এক বিবৃতিতে জানায়, বৈঠকে রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন স্বরাষ্ট্র উপদেষ্টার কাছ থেকে নির্বাচন নিরাপত্তা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা ও কার্যক্রম সম্পর্কে অবহিত হন। এ সময় তিনি সরকারের উদ্যোগের প্রশংসা করেন বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ