অনির্দিষ্টকালের জন্য ঢাকায় মার্কিন দূতাবাসের কনস্যুলার সেবা বন্ধ
নিয়মিত কনস্যুলার সেবা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস।
মঙ্গলবার (১৩ অগাষ্ট) ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পেইজে দেয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।
পোস্টে বলা হয়েছে, মার্কিন দূতাবাসের রুটিন কনস্যুলার পরিষেবা বর্তমানে বন্ধ রয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সেবা বন্ধ থাকবে।
এতে আরও বলা হয়, আপনার যদি ভিসা অ্যাপয়েন্টমেন্ট থাকে তাহলে অনুগ্রহ করে কনস্যুলার বিভাগের নিয়মিত সব পরিষেবা পুনরায় চালুর বিষয়ে পরবর্তী নির্দেশনার জন্য অপেক্ষা করুন।
একই সঙ্গে দ্রুত অ্যাপয়েন্টমেন্ট নেয়ার জন্য তাদের ওয়েব সাইটের ঠিকানায় আবেদন করতে বলা হয়েছে। এ ছাড়াও সেবাপ্রত্যাশীদের কোনো বিষয়ে প্রশ্ন থাকলে দূতাবাসের ই-মেইল ঠিকানায় মেইল করারও পরামর্শ দেয়া হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে