Views Bangladesh Logo

যুক্তরাষ্ট্রের নাগরিকদের দ্রুত সৌদি ছাড়ার নির্দেশ

 VB  Desk

ভিবি ডেস্ক

রিয়াদে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস সৌদি আরবে অবস্থানরত আমেরিকান নাগরিকদের জন্য জরুরি সতর্কবার্তা দিয়েছে। দূতাবাস জানিয়েছে, যে কোনো সম্ভব সময় বাণিজ্যিক ফ্লাইটের মাধ্যমে সৌদি আরব ত্যাগ করা উচিত।

রোববার (১৫ মার্চ) মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যম গলফ নিউজ এ তথ্য জানিয়েছে। যুক্তরাষ্ট্রের দূতাবাসের বরাতে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হচ্ছে এবং প্রেসিডেন্ট ট্রাম্প, পররাষ্ট্র সচিব রুবিও ও স্টেট ডিপার্টমেন্ট আমেরিকান নাগরিকদের নিরাপত্তাকে সর্বোচ্চ প্রাধান্য দেবে।

দূতাবাস জানিয়েছে, রিয়াদ, জেদ্দা ও দাম্মাম বিমানবন্দর খোলা ও কার্যকর রয়েছে। তবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার আশঙ্কায় সৌদি আকাশপথে নিয়মিত সীমাবদ্ধতা রয়েছে। যাত্রীরা ফ্লাইটের আগে সরাসরি এয়ারলাইনের সঙ্গে যোগাযোগ করে আপডেট যাচাই করবেন।

যারা দেশ ছাড়তে পারছেন না, তাদের জন্য দূতাবাস নির্দেশ দিয়েছে—বাড়ি বা কাছাকাছি নিরাপদ স্থানে অবস্থান নিশ্চিত করুন এবং প্রয়োজনীয় খাবার, পানি, ওষুধসহ অন্যান্য সরবরাহ সংগ্রহ করুন।

দূতাবাস সব আমেরিকান নাগরিককে সতর্ক করে জানিয়েছে, স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলতে হবে, অপ্রয়োজনীয় চলাচল এড়িয়ে চলতে হবে এবং দূতাবাস ও কনস্যুলেটের সর্বশেষ নির্দেশনা নিয়মিত অনুসরণ করতে হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ