Views Bangladesh Logo

যুক্তরাষ্ট্রের ভ্রমণ সতর্কতায় বাংলাদেশের উন্নতি

বাংলাদেশের জন্য জারি করা ভ্রমণ সতর্কতা (ট্রাভেল অ্যাডভাইজরি) হালনাগাদ করেছে যুক্তরাষ্ট্র। নতুন মূল্যায়নে দেশের সামগ্রিক সতর্কতার মাত্রা লেভেল-৩ (ভ্রমণের আগে পুনর্বিবেচনা করুন) থেকে কমিয়ে লেভেল-২ (অতিরিক্ত সতর্কতার সঙ্গে ভ্রমণ করুন) করা হয়েছে। এর ফলে যুক্তরাষ্ট্রের সর্বশেষ মূল্যায়নে বাংলাদেশকে আগের তুলনায় ভ্রমণের জন্য অপেক্ষাকৃত নিরাপদ হিসেবে বিবেচনা করা হয়েছে।

সরকারি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গরের বৈঠকের পর এ সিদ্ধান্তের বিষয়টি জানানো হয়। বৈঠক শেষে সার্জিও গর খুদে বার্তায় পররাষ্ট্রমন্ত্রীকে যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত সম্পর্কে অবহিত করেন। বৈঠকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরও উপস্থিত ছিলেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভ্রমণ সতর্কতার স্তর কমানোর সিদ্ধান্ত বাংলাদেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি ও স্থিতিশীলতার প্রতি যুক্তরাষ্ট্রের বাড়তে থাকা আস্থার প্রতিফলন। এতে আরও উল্লেখ করা হয়, গত ছয় মাসে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং নিরাপত্তা জোরদারের পদক্ষেপ এ সিদ্ধান্তে ভূমিকা রেখেছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ