বাণিজ্য চুক্তি বাস্তবায়নে ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধিদল
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও জোরদার করতে ঢাকায় আসছে একটি উচ্চপর্যায়ের মার্কিন প্রতিনিধিদল। দলটির নেতৃত্ব দেবেন দেশটির দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডান লিঞ্চ।
সোমবার (৪ মে) ঢাকাস্থ মার্কিন দূতাবাস এক মিডিয়া নোটে এ তথ্য জানিয়েছে।
বার্তায় বলা হয়েছে, ব্রেন্ডান লিঞ্চের নেতৃত্বে প্রতিনিধিদলটি বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদারের বিষয়ে আলোচনা করতে আগামী ৫ থেকে ৭ মে ঢাকা সফর করবে।
বার্তায় আরও জানানো হয়, যুক্তরাষ্ট্র-বাংলাদেশ পারস্পরিক বাণিজ্য চুক্তি বাস্তবায়নে অংশীদারিত্বের প্রত্যাশা করে যুক্তরাষ্ট্র। এই চুক্তির ফলে উভয় দেশের পণ্যের বাজারে প্রবেশাধিকার সহজ হবে, বিনিয়োগের বাধা দূর হবে এবং বাণিজ্যিক সুযোগ বৃদ্ধির মধ্য দিয়ে অর্থনৈতিক প্রবৃদ্ধিতে নতুন গতি আসবে।
দূতাবাস আরও জানায়, এই সফর দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে