ঢাকা সফরে আসছেন ডোনাল্ড লু
অন্তর্বর্তী সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক নিয়ে আলোচনার জন্য ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু।
কূটনৈতিক সূত্রে জানা যায়, চলতি মাসের চলতি মাসের ১০-১৬ সেপ্টেম্বর বাংলাদেশ ও ভারত সফর করবেন ডোনাল্ড লু। ঢাকায় অবস্থানকালে বিষয়টি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন তিনি।
সূত্রটি আরও জানা যায়, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণের জন্য আলোচনা করতে চায় যুক্তরাষ্ট্র। সবকিছু ঠিক থাকলে সেপ্টেম্বরে অনুষ্ঠেয় জাতিসংঘের সাধারণ পরিষদে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের যোগদানের আগে মার্কিন দলটি ঢাকায় আসবে।
সেই প্রতিনিধি দলে রয়েছেন যুক্তরাষ্ট্রের রাজস্ব ও অর্থ দপ্তরের আন্তর্জাতিক অর্থায়ন বিষয়ক সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যান এবং জাতীয় নিরাপত্তা পরিষদের সিনিয়র ডিরেক্টর লিন্ডসে ফোর্ড।
এর আগে, গত ১৪ মে মাসে একটি প্রতিনিধিদলের সঙ্গে ঢাকা সফর করেছিলেন ডোনাল্ড লু।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে