মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে হামলার দাবি আইআরজিসির
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কর্পস (আইআরজিসি) যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকনে এ হামলা চালানোর দাবি করেছে।
আইআরজিসির জনসংযোগ বিভাগ এক বিবৃতিতে জানায়, মার্কিন এই বিমানবাহী রণতরীকে লক্ষ্য করে চারটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, শত্রুদের বিরুদ্ধে তাদের সামরিক অভিযানে ‘নতুন এক পর্যায়’ শুরু হয়েছে।
তবে হামলার ক্ষয়ক্ষতি বা এর বিস্তারিত বিষয়ে এখনো কোনো তথ্য প্রকাশ করা হয়নি। অন্য কোনো স্বাধীন সূত্র থেকেও এ দাবি এখনো নিশ্চিত করা যায়নি।
এই রণতরীটি বর্তমানে পারস্য উপসাগর ও আরব সাগরের কাছাকাছি এলাকায় মোতায়েন থাকা যুক্তরাষ্ট্রের দুটি বিমানবাহী রণতরীর একটি বলে জানা গেছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে