Views Bangladesh Logo

বাংলাদেশে ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে জনগণের পূর্ণ প্রবেশাধিকার চায় যুক্তরাষ্ট্র

 VB  Desk

ভিবি ডেস্ক

পুনরায় দেশজুড়ে টেলিযোগাযোগ ব্যবস্থা চালু করে ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে জনগণের পূর্ণ ও নিরবচ্ছিন্ন প্রবেশাধিকার নিশ্চিত করতে বাংলাদেশের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।

সোমবার (২৯ জুলাই) নিয়মিত এক সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের প্রিন্সিপাল ডেপুটি মুখপাত্র বেদান্ত প্যাটেল সাংবাদিকদের বলেন, ‘আমরা বাংলাদেশে টেলিযোগাযোগ পুনরুদ্ধারের আহ্বান জানাচ্ছি। এক্ষেত্রে আমরা ইন্টারনেট সেবা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে জনগণের নির্বিঘ্ন ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানাই।"

এতে বাংলাদেশে থাকা মার্কিন নাগরিকসহ বাংলাদেশিরা গুরুত্বপূর্ণ তথ্যে প্রবেশাধিকার পেতে সক্ষম হবে বলে জানান তিনি।

প্যাটেল বলেন, তারা সরকারি এবং ব্যক্তিগতভাবে বর্তমান পরিস্থিতির জন্য একটি ‘স্থায়ী ও শান্তিপূর্ণ’ সমাধানের আহ্বান অব্যাহত জানিয়ে আসছেন। সেই সঙ্গে আমরা শান্তিপূর্ণ সমাবেশের স্বাধীনতার প্রতি আমাদের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করছি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ