Views Bangladesh Logo

বাংলাবান্ধা স্থলবন্দর ও জিরো পয়েন্ট পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত

তিন দিনের সফর কর্মসূচির অংশ হিসেবে দেশের উত্তরাঞ্চলে অবস্থান করছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।

সফরের দ্বিতীয় দিন সোমবার (৩১ আগস্ট) সকালে পঞ্চগড়ের ঐতিহাসিক বাংলাবান্ধা স্থলবন্দর ও জিরো পয়েন্ট এলাকা সরেজমিনে পরিদর্শন করেন মার্কিন রাষ্ট্রদূত। এ সময় সীমান্ত এলাকা ঘুরে দেখার পাশাপাশি তিনি ছবি ও সেলফি তোলেন।

এর আগে ভোরে তেঁতুলিয়ার ঐতিহ্যবাহী মহানন্দা নদীসংলগ্ন এলাকা এবং সেখানকার জেলা পরিষদ ডাকবাংলো ঘুরে দেখেন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন। পরবর্তীতে তিনি পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল এবং ঐতিহ্যবাহী ‘রকস মিউজিয়াম’ পরিদর্শনে যান।

নির্ধারিত সফরসূচি অনুযায়ী, হাসপাতাল ও মিউজিয়াম পরিদর্শন শেষে পঞ্চগড় সার্কিট হাউসে পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নওশাদ জমিরের সঙ্গে এক গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক মতবিনিময় সভায় মিলিত হওয়ার কথা রয়েছে তাঁর।

উল্লেখ্য, সফরের প্রথম দিনে রবিবার (৩০ আগস্ট) মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রংপুর অঞ্চল পরিদর্শন করেন। সেখানে তিনি একটি আধুনিক ডেইরি খামার এবং স্থানীয় ঐতিহ্যবাহী তেলের ঘানি ঘুরে দেখেন।


মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ