খলিলুর রহমানকে মার্কিন রাষ্ট্রদূতের অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী মো. তৌহিদ হোসেন ওরফে খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।
বুধবার (৩ জুন) ঢাকার মার্কিন দূতাবাস থেকে পাঠানো এক অভিনন্দন বার্তায় রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন বলেন, ‘পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় আন্তরিক অভিনন্দন।’
যুক্তরাষ্ট্রের পাশাপাশি তাঁর এই ঐতিহাসিক বিজয়ে অভিনন্দন জানিয়েছে চীন, ভারত, পাকিস্তান ও মালদ্বীপ সরকারও।
মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে গোপন ব্যালটে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। খলিলুর রহমানের প্রতিদ্বন্দ্বী ছিলেন সাইপ্রাসের বহুপাক্ষিক বিষয়ক বিশেষ দূত আন্দ্রেয়াস কাকৌরিস।
মোট ১৯০টি ভোট পড়ে। এর মধ্যে খলিলুর রহমান পান ৯৯ ভোট এবং কাকৌরিস পান ৯১ ভোট। মাত্র ৮ ভোটের ব্যবধানে জয়ী হয়ে তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের পরবর্তী সভাপতির দায়িত্ব পেতে চলেছেন।
বাংলাদেশের কূটনৈতিক ইতিহাসে এই অর্জন একটি উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

মতামত দিন