Views Bangladesh Logo

জাতীয় পতাকার আদলে পোশাক পরে ফের বিতর্কে উর্বশী

বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না বলিউড অভিনেত্রী ও সাবেক বিউটি কুইন উর্বশী রাউতেলার। এবার 'মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২৬'-এর ফাইনালে পরা তাঁর একটি পোশাক নিয়ে নতুন করে সমালোচনার মুখে পড়েছেন এই অভিনেত্রী।

প্রতিযোগিতার জমকালো সমাপনী পর্বে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন উর্বশী। সেদিন তাঁর পরনে ছিল ভারতের জাতীয় পতাকার রঙ ও প্রতীকের অনুকরণে তৈরি একটি পোশাক। গেরুয়া, সাদা ও সবুজ রঙের সমন্বয়ে তৈরি এই গাউনের ঠিক মাঝখানে রাখা হয়েছিল নীল রঙের 'অশোকচক্র'। সঙ্গে ছিল সোনালি রঙের ঝালর। অব-শোল্ডার এই পোশাকের সঙ্গে হীরের কানের দুল, রুপালি চুড়ি ও নকশাদার আংটি পরে মঞ্চে হাজির হন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে সেই পোশাকের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ার পর থেকেই শুরু হয় পক্ষে-বিপক্ষে নানা বিতর্ক। সমালোচকদের একাংশের দাবি, জাতীয় পতাকার আদলে পোশাক তৈরি করে তা পরা দেশের জাতীয় প্রতীকের প্রতি অসম্মান। তবে উর্বশীর ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের অনেকে তাঁর প্রশংসা করে বলছেন, ফ্যাশনের মধ্য দিয়ে আন্তর্জাতিক মঞ্চে নিজের দেশকে তুলে ধরার চেষ্টা করেছেন তিনি।

বিতর্কের মুখে পড়ে নিজের অবস্থানের ব্যাখ্যাও দিয়েছেন উর্বশী রাউতেলা। তিনি বলেন, আমি বলেছিলাম, আমিই ভারত। তাই আজ নিজেকে ভারতবর্ষ বলেই মনে হচ্ছে।

উর্বশী আরও জানান, তার পোশাকটি ভারতের জাতীয় পতাকা থেকে অনুপ্রাণিত।

উল্লেখ্য, এবারের আসরটি উর্বশীর জন্য অত্যন্ত আবেগঘন ছিল। ২০১৫ সালে এই সুস্মিতা সেনের হাত থেকেই 'মিস ইউনিভার্স ইন্ডিয়া'র মুকুট মাথায় পরেছিলেন তিনি। দীর্ঘ এক দশক পর এবার একই মঞ্চে নির্বাচন কমিটির বিচারক হিসেবে সাবেক এই বিশ্বসুন্দরীর মুখোমুখি হওয়ার অভিজ্ঞতাকে বিশেষ রূপেই স্মরণ করেন উর্বশী।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ