Views Bangladesh Logo

উরুগুয়ের সঙ্গে ১–১ গোলে ড্র সৌদি আরবের

Sports Desk

ক্রীড়া ডেস্ক

২০২৬ ফিফা বিশ্বকাপে আরেকটি চমক উপহার দিল সৌদি আরব। দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ের বিপক্ষে দারুণ লড়াই করে ১–১ গোলে ড্র করেছে এশিয়ার প্রতিনিধিরা।

ম্যাচের প্রথমার্ধে এগিয়ে গিয়েছিল সৌদি আরব। ৪১ মিনিটে কর্নার থেকে ভেসে আসা বলে হাসান আল–তামবাকতির হেড উরুগুয়ের গোলরক্ষক ফার্নান্দো মুসলেরা ঠিকমতো তালুবন্দি করতে পারেননি। তার হাত ফসকে বেরিয়ে আসা বল জালে জড়িয়ে দেন আবদুলেলাহ আল–আমরি। সেই গোলে ১–০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় সৌদি আরব।

Feras Al-Buraikan controls the ball against Sebastian Caceres
বিরতির পর থেকেই সমতায় ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে উরুগুয়ে। ফেদেরিকো ভালভার্দে, ডারউইন নুনিয়েস ও মাক্সিমিলিয়ানো আরাউহোদের নেতৃত্বে একের পর এক আক্রমণ চালাতে থাকে তারা। দীর্ঘ সময় সৌদি আরবের সংগঠিত রক্ষণ ভাঙতে না পারলেও শেষ পর্যন্ত ৮০ মিনিটে সমতা ফেরায় উরুগুয়ে। মাক্সিমিলিয়ানো আরাউহোর গোলে ১–১ সমতায় ফিরে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

শেষ ১০ মিনিটে দুই দলই জয়সূচক গোলের জন্য চেষ্টা চালায়। তবে সৌদি আরবের রক্ষণ এবং উরুগুয়ের গোলরক্ষক—দুই পক্ষই আর কোনো গোল হতে দেয়নি। ফলে ১–১ সমতার ফল নিয়েই মাঠ ছাড়ে দুই দল।
Maxi Araujo of Uruguay scores
২০২২ কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বজুড়ে আলোড়ন তুলেছিল সৌদি আরব। এবার ২০২৬ বিশ্বকাপেও শক্তিশালী উরুগুয়ের বিপক্ষে ড্র করে নিজেদের সামর্থ্যের আরেকটি দৃষ্টান্ত স্থাপন করল তারা। অন্যদিকে ম্যাচের বড় সময় পিছিয়ে থেকেও অন্তত এক পয়েন্ট নিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করতে পেরেছে উরুগুয়ে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ