খাগড়াছড়িতে ইউপিডিএফ কর্মীকে গুলি করে হত্যার অভিযোগ
খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) এক কর্মীকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে।
সংগঠনটির খাগড়াছড়ি ইউনিটের সংগঠক অংগ্য মারমা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, শনিবার সকাল সাড়ে ১১টার দিকে পানছড়ি উপজেলার সদর ইউনিয়নের বড়কোণা এলাকায় এ ঘটনা ঘটে।
তবে কী কারণে বা কারা এ হামলা চালিয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
এ বিষয়ে খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ বলেন, ঘটনা সত্য। তবে লাশ এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।
তিনি জানান, লাশ উদ্ধারে পুলিশের একটি দল ঘটনাস্থলে গেছে। দুর্গম এলাকা হওয়ায় উদ্ধার কার্যক্রমে কিছুটা সময় লাগছে।
ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য জানার চেষ্টা করছে পুলিশ।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে