Views Bangladesh Logo

খাগড়াছড়িতে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা

খাগড়াছড়িতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর প্রসিত গ্রুপের এক সদস্যকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার (৮ এপ্রিল) সকালে জেলা শহরের আকবরী এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

নিহত ব্যক্তি নিউটন চাকমা (৪৭)। তিনি রাঙামাটির মগবান ইউনিয়নের মৃত সোনাধন চাকমার ছেলে।

ইউপিডিএফ সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদের সাবেক কেন্দ্রীয় সভাপতি অমল ত্রিপুরা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিউটন চাকমা ও তার আরেক সহযোগী ওই এলাকায় অবস্থান করছিলেন। এ সময় সশস্ত্র হামলাকারীরা তাদের লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন নিউটন চাকমা। তবে তার সঙ্গী পালিয়ে যেতে সক্ষম হন।

এ ঘটনার জন্য ইউপিডিএফ ডেমোক্রেটিক (গণতান্ত্রিক) গ্রুপকে দায়ী করেছে প্রসিত গ্রুপ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে খাগড়াছড়ি সদর থানা পুলিশ জানায়, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ