‘উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটি’ বাতিল, নতুন ‘অ্যাডহক’ কমিটি গঠন
‘উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটি’ বাতিল করে ৯ সদস্যবিশিষ্ট ‘অ্যাডহক’ কমিটি গঠন করা হয়েছে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বুধবার (১১ সেপ্টেম্বর) এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, উপজেলা নির্বাহী কর্মকর্তা অ্যাডহক কমিটির আহ্বায়ক হবেন এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
কমিটির অন্য সদস্যরা হলেন- উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, ইনস্ট্রাক্টর, উপজেলা রিসোর্স সেন্টার, উপজেলা প্রকৌশলী এবং নিকটস্থ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুজন প্রধান শিক্ষক (একজন পুরুষ ও একজন নারী- উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্তৃক মনোনীত)।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে