নিজ বাড়ির উঠানে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
জামালপুরের ইসলামপুরে নিজ বাড়ির উঠানে আব্দুর রহিম নামে এক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় মারধর করা হয় নিহতের স্ত্রী ও স্বজনদেরও।
শনিবার (২৮ জুন) দিবাগত রাত ২টার দিকে ইসলামপুর উপজেলার জিগাতলা চর এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, শনিবার গভীর রাতে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে আব্দুর রহিমকে ঘর থেকে ডেকে বের করা হয়। এ সময় তিনি বের হয়ে বাড়ির উঠানে আসলে ১০-১২ জন তাকে কোপাতে থাকে। এ সময় স্ত্রী ও স্বজনরা বাধা দিতে আসলে তাদেরও মারধর করে তারা। এ সময় ঘটনাস্থলেই আব্দুর রহিম মারা যান। পরে আজ রোববার সকালে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে।
এ ব্যাপারে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম আতিকুর রহমান বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে