Views Bangladesh Logo

সিলেটে ইউপি চেয়ারম্যানকে ‘গণপিটুনি’ দিয়ে পুলিশে সোপর্দ

বিগঞ্জের নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামী লীগ নেতা নির্মলেন্দু দাশ রানাকে সিলেট নগর থেকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ মে) রাত পৌনে ১০টার দিকে নগরের লামাবাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

এর আগে রাত সাড়ে ৯টার দিকে রিকাবীবাজার এলাকায় কয়েকজন লোক মিলে নির্মলেন্দু দাশ রানাকে অবরুদ্ধ করে এবং গণপিটুনি দিতে দিতে তাকে লামাবাজারের মদন মোহন কলেজ এলাকায় নিয়ে যায়। পরে পুলিশকে খবর দেয়া হলে লামাবাজার ফাঁড়ির ইনচার্জ এসআই আলী হোসেনের নেতৃত্বে তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়।

পুলিশ জানায়, নির্মলেন্দু দাশ রানার বিরুদ্ধে গত জুলাই-আগস্ট মাসে ছাত্র ও সাধারণ মানুষের ওপর হামলার অভিযোগে একাধিক মামলা রয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ