Views Bangladesh Logo

গোপালগঞ্জে এবার ইউএনওর গাড়ি বহরে হামলা, ভাঙচুর

 VB  Desk

ভিবি ডেস্ক

মাসজুড়ে চলছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রা। আর এই পদযাত্রাকে কেন্দ্র করে গোপালগঞ্জ সদরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়ি বহরে হামলা ও ভাঙচুর করেছে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।

বুধবার (১৬ জুলাই) সদর উপজেলার গান্ধীয়াশুর এলাকায় সংঘটিত এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।  এই বিষয়টি নিশ্চিত করে গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম রকিবুল হাসান বলেন, জাতীয় নাগরিক পার্টির মাসজুড়ে জুলাই পদযাত্রার অংশ হিসেবে আজ গোপালগঞ্জ শহরের পৌর পার্কে পদযাত্রার কথা রয়েছে তাদের।


সেখানে কেন্দ্রীয় নেতাদের আগমনের কথা রয়েছে। তাদের পদযাত্রা বানচালের জন্য আওয়ামী লীগ ও ছাত্রলীগের সমর্থকেরা সদর উপজেলার গান্ধিয়াশুর এলাকায় গাড়ি বহরে হামলা ও ভাঙচুর করেছে তারা।

এর আগে এনসিপির কেন্দ্রীয় কর্মসূচি জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে গোপালগঞ্জ সদরে পুলিশের গাড়িতে আগুন দেয় ছাত্রলীগের নেতাকর্মীরা। বুধবার (১৬ জুলাই) সকালে সদর উপজেলার উলপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ বিষয়টি নিশ্চিত করেছেন গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মির মো. সাজেদুর রহমান।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ