টাঙ্গাইলে বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
টাঙ্গাইলের ঘাটাইলে মেহেদী হাসান জিহাদ (২৩) নামের এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩০ মে) সকালে উপজেলার যোগিহাটি মধ্যপাড়া এলাকা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মেহেদী ওই এলাকার রঞ্জু মিয়ার ছেলে। তিনি ঢাকা সিটি ইউনিভার্সিটিতে স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
পারিবারিক ও স্থানীয় সূত্র জানায়, জিহাদ দীর্ঘদিন ধরে ব্যক্তিগত বিভিন্ন বিষয় নিয়ে মানসিক চাপে ছিলেন। এ নিয়ে পরিবারের সঙ্গে মাঝেমধ্যে ভুল বোঝাবুঝি হতো।
শুক্রবার রাতে খাবার খেয়ে নিজ কক্ষে ঘুমাতে যান তিনি। শনিবার সকালে পরিবারের সদস্যরা তাকে খুঁজে না পেয়ে ঘরের সিঁড়িকোটায় গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পান। খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
এ বিষয়ে ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকছেদুর রহমান বলেন, ‘খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে।
মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে প্রাথমিকভাবে কিছু বলা যাচ্ছে না। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।’

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে