Views Bangladesh Logo

জাতীয় দলের বিদায়ের আগে মেসিকে ডক্টরেট দিচ্ছে বুয়েনস এইরেস বিশ্ববিদ্যালয়

Sports Desk

ক্রীড়া ডেস্ক

ফুটবল ক্যারিয়ারে অসংখ্য অর্জনের পাশে এবার আরও একটি বিশেষ সম্মান যোগ হতে যাচ্ছে লিওনেল মেসির। জাতীয় দলের হয়ে সম্ভাব্য বিদায়ী ম্যাচের আগে আর্জেন্টিনার বুয়েনস এইরেস বিশ্ববিদ্যালয় মেসিকে তাদের সর্বোচ্চ সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উচ্চপরিষদ সর্বসম্মতভাবে এই সিদ্ধান্ত অনুমোদন করেছে। মেসির খেলোয়াড়ি সাফল্যের পাশাপাশি আর্জেন্টিনার প্রতিনিধিত্ব, বিনয়, অধ্যবসায় এবং জাতীয় পরিচয়ে তার প্রভাবের স্বীকৃতি হিসেবে এই সম্মান দেওয়া হচ্ছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয়ের রেক্টর রিকার্দো গেলপি বলেন, মাঠের পরিসংখ্যানের বাইরেও মেসির ব্যক্তিত্ব, বিনয় ও অধ্যবসায়কে স্বীকৃতি দিতে চায় বিশ্ববিদ্যালয়। খেলাধুলার মাধ্যমে মেসি আর্জেন্টিনার জনপ্রিয় সংস্কৃতি ও জাতীয় পরিচয়ের গুরুত্বপূর্ণ প্রতিনিধি হয়ে উঠেছেন বলেও মন্তব্য করেন তিনি।

বিশ্ববিদ্যালয়ের বিবৃতিতে মেসির জাতীয় দলের হয়ে অর্জনের কথাও তুলে ধরা হয়েছে। ২০২১ ও ২০২৪ সালের কোপা আমেরিকা, ২০২২ সালের ফাইনালিসিমা ও কাতার বিশ্বকাপ জয়ের পাশাপাশি ২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনার রানার্সআপ হওয়ার পথেও তিনি দলের অধিনায়ক ছিলেন।

আগামী ৬ অক্টোবর বুয়েনস এইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে আর্জেন্টিনার হয়ে শেষ ম্যাচ খেলবেন মেসি। সেই ম্যাচের আগে তাকে এই সম্মাননা দেওয়ার কথা রয়েছে। ফলে জাতীয় দলের সম্ভাব্য বিদায়ী ম্যাচের আগে ক্যারিয়ারে আরও একটি বিশেষ স্বীকৃতি যুক্ত হতে যাচ্ছে আর্জেন্টাইন এই তারকার।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ