Views Bangladesh Logo

চট্টগ্রামে সৈকতে ভেসে এলো অজ্ঞাত যুবকের মরদেহ

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বঙ্গোপসাগরের রায়পুর অংশে ভেসে এলো অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ। শনিবার (১১ জুলাই) সকাল ৯টার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের দক্ষিণ পারুয়াপাড়া এলাকার ছত্তার মাঝি ঘাটের কাছে উপকূলীয় বেড়িবাঁধের সিসি ব্লক থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

স্থানীয় সূত্র জানায়, সকালে জেলে ও পথচারীরা বেড়িবাঁধের ব্লকের মাঝে মরদেহটি আটকে থাকতে দেখে স্থানীয় বাসিন্দাদের জানান। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মররদহটি উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শীদের তথ্যমতে, মৃত ব্যক্তির গায়ে একটি কালো রঙের ফুলহাতা টি-শার্ট ছিল। জোয়ারের পানিতে ভেসে এসে লাশটি বেড়িবাঁধের ব্লকে আটকে গেছে বলে ধারণা করছে স্থানীয় প্রশাসন ও বাসিন্দারা।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে আনোয়ারার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েদ চৌধুরী বলেন, ‘সুরতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

তিনি আরও জানান, নিহতের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। এটি হত্যাকাণ্ড নাকি দুর্ঘটনা, তা উদঘাটনে পুলিশ কাজ করছে। একইসঙ্গে নিহতের পরিচয় শনাক্তের চেষ্টাও চলছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ