Views Bangladesh Logo

বান্দরবানে অজ্ঞাত ব্যাক্তি লাশ উদ্ধার

বান্দরবানে সাঙ্গু নদীতে পানিতে ভাসমান এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিচয় পাওয়া যায়নি। বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে বান্দরবান বাজারস্থ সাঙ্গু নদী থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানায়, বান্দরবান সদর উপজেলার মধ্যমপাড়া বাজারস্থ সাঙ্গু নদীতে বাজারের লোকজন গোসল করতে নেমে ভাসমান একটি লাশ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পানি থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

অন্যদিকে মঙ্গলবার বিকেলে বান্দরবান সদরের কালাঘাটা ফান্সিঘোনা এলাকায় পাহাড়ের ঢালুতে এক ব্যক্তির কঙ্কাল পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে কঙ্কালটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফরেনসিক বিভাগে পাঠায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ পারভেজ জানান, সাঙ্গু নদীতে ভাসমান লাশটি একজন পাহাড়ীর। তবে পরিচয় এখনো পাওয়া যায়নি। অন্যদিকে কালাঘাটা থেকে উদ্ধারকৃত কঙ্কালটি অনেক পুরনো। সেটিও কোনো পরিচয় পাওয়া যায়নি। উদ্ধারের ময়না তদন্তের জন্য ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে। তদন্তের রিপোর্টে বিস্তারিত বলা যাবে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ