Views Bangladesh Logo

জুলাই-আগস্ট আন্দোলন নিয়ে জাতিসংঘের প্রতিবেদন প্রকাশ বুধবার

 VB  Desk

ভিবি ডেস্ক

বাংলাদেশে শিক্ষার্থীদের নেতৃত্বে জুলাই মাসের আন্দোলনে ঘটে যাওয়া মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে জাতিসংঘ মানবাধিকার কার্যালয় তাদের অনুসন্ধানী প্রতিবেদন বুধবার (১২ ফেব্রুয়ারি) প্রকাশ করবে। আগে এটি বৃহস্পতিবার প্রকাশের কথা থাকলেও নতুন সূচি অনুযায়ী একদিন আগেই প্রতিবেদনটি উন্মোচন করা হবে।

জাতিসংঘের হালনাগাদ মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ১২ ফেব্রুয়ারি বুধবার, জেনেভার প্যালেই দে নাসিওনসে স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় (ঢাকার সময় দুপুর আড়াইটা) জাতিসংঘ মানবাধিকার কার্যালয় এক সংবাদ সম্মেলনের আয়োজন করবে। এ সময় 'ওএইচসিএইচআর অনুসন্ধানী প্রতিবেদন: বাংলাদেশে জুলাই ও আগস্ট ২০২৪ সালের প্রতিবাদে মানবাধিকার লঙ্ঘন ও নিপীড়ন' প্রকাশ করা হবে।

সংবাদ সম্মেলনে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক উদ্বোধনী বক্তব্য প্রদান করবেন।

এছাড়া, আলোচনায় আরও অংশ নেবেন এশিয়া-প্যাসিফিক বিভাগের প্রধান রোরি মুঙ্গোভেন ও প্রধান মুখপাত্র রবিনা শামদাসানি।

জাতিসংঘ জানিয়েছে, সংবাদ সম্মেলনটি সরাসরি সম্প্রচার করা হবে ইউএন ওয়েব টিভিতে। এছাড়া, প্রতিবেদন ও বিজ্ঞপ্তি সংবাদ সম্মেলনের আগেই প্রকাশ করা হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ